ছাদের পলেস্তারা ধসে চিকিৎসকের স্বামীর মাথায়, গুরুতর আহত
মেডিভয়েস রিপোর্ট: সুনামগঞ্জ চিকিৎসকদের জন্য নির্মিত নতুন কোয়ার্টারের ছাদের পলেস্তারা ধসে ডা. খাদিজা নামে এক চিকিৎসকের স্বামী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। ডা. খাদিজার স্বামী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আজ বুধবার (৩ এপ্রিল) রাতে বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. যশোবন্ত ভট্টাচার্য।
চিকিৎসকরা জানিয়েছেন, ‘গত ৩১ রাতে সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়েন ডা. খাদিজা। সেদিনও তাঁর স্বামী তারেকুজ্জামানও ছিলেন। ভোর ৫ দিকের সিলিং ফ্যানের পাশে থাকা আস্তরণ বিকট শব্দ ধসে পড়তে থাকে। এ সময় ডা. খাজিদার স্বামীর মাথায় পড়ে আস্তরণ এবং তিনি মাথায় ব্যাপক আঘাত পান। এতে তাঁ মাথার বিভিন্ন অংশ জখম হয়, রক্তনালী ছিঁড়ে রক্তক্ষরণ হয় ও রক্তে গলা বুক ভেসে যায়। পরে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে।’
জানতে চাইলে ডা. যশোবন্ত ভট্টাচার্য বলেন, ডা. খাদিজার স্বামী ছুটিতে আসছিলেন। সেহেরি খেয়ে ঘুমানোর পর সিলিং ফ্যানের পাশে আস্তরণ ভেঙে পড়ে তাঁর মাথায়। বর্তমানে ডা. খাদিজার স্বামীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি মাথায় আঘাত পেয়েছেন, সিটিস্ক্যান করা হয়েছে এবং রিপোর্ট ভালো এসেছে।
চিকিৎসকদের অভিযোগ, শাল্লা উপজেলায় চিকিৎসকদের কোয়ার্টারটি স্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে ২০২১ সালের শেষের দিকে ভবন নির্মাণের কাজ শেষ করা হয়। পরে চিকিৎসকদের জন্য বরাদ্দ দেওয়া হয়। এটি কোনো পুরাতন ভবন নয়, একেবারেই নতুন। তারপরও ভবন ভেঙে পড়ে, ডা. খাদিজার স্বামী মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। এ দায় কার? দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করতে হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ডা. যশোবন্ত ভট্টাচার্য বলেন, ‘ভবনের অবস্থা সিএসআর এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তাঁরা তদন্ত করে দেখবেন। এটি খুবই অনাকাঙ্খিত ঘটনা, কোনোভাবেই কাম্য নয়।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ মার্চ শাল্লা উপজেলায় আসেন ডা. খাদিজা। এক মাস পার হতে না হতেই এমন ঘটনা ঘটলো।
-
০১ অক্টোবর, ২০২৪
-
০২ মে, ২০২৪
ফসল রক্ষায় ৮ নির্দেশনা
উত্তর-পূর্ব হাওরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
-
০৩ এপ্রিল, ২০২৪
-
০৪ সেপ্টেম্বর, ২০২৩
-
৩১ জুলাই, ২০২৩